কুমিল্লায় ৩ মাদক কারবারি গ্রেফতার
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২-এর একটি অভিযানিক দল শনিবার (১১ জুন) রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার রাম মানিক দীঘিরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা এবং ২১ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রুস্তম আলীর ছেলে মো. মীর হোসেন (২৮) কুমিল্লার চৌদ্দগ্রামের আব্দুল্লাহপুর (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা। বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পৃথক আরেকটি অভিযানে রোববরা (১২ জুন) সকালে কুমিল্লার চৈৗদ্দগ্রামের উজিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার জগপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. বিল্লাল হোসেন (২৩)। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পৃথক আরেকটি অভিযানে রোববার (১২ জুন) সকালে চৌদ্দগ্রামের কালিকাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চৌদ্দগ্রাম থানার ৩নং কালিকাপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আনা মিয়ার ছেলে মো. রিপন মিয়া (৩৫)। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেনসিডিল ও বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied