সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আরো দুজনের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মো. নুরুল কাদের (২২) নামে একজন মারা গেছেন। রোববার (১২ জুন) দুপুর ১টা ৫৭ মিনিটে চট্টগ্রাম নগরীর পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এখন পর্যন্ত এ ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে পার্ক ভিউ হাসপাতালের মহাব্যবস্থাপক তালুকদার জিয়াউর রহমান শরীফ জানান, ঘটনার পর থেকে নুরুল কাদের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। আজ দুপুরে আইসিইউতে মারা যান তিনি।
এর আগে আজ ভোরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার সার্ভিসের সদস্য গাউসুল আজম। এ ঘটনায় প্রথম দুই দিনে ফায়ার সার্ভিসের কর্মীসহ ৪১ জন মারা যান। পরে মৃত্যু হয় আরো ৭ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন ৪০০’র বেশি মানুষ।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied