মে মাসের শ্রেষ্ঠ এসআইয়ের সম্মাননা পেলেন সোলাইমান গাজী
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মতিঝিল বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত মে-২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করেন ডিএমপি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ (বিপিএম, পিপিএম-বার)।
মে-২০২২ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন ডিএমপির রামপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সোলাইমান গাজী। মে মাসের শ্রেষ্ঠ এসআইয়ের সম্মাননা পুরস্কারটি তুলে দেন মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আ. আহাদ (বিপিএম, পিপিএম-বার)।
মো. সোলাইমান গাজী রামপুরা পুলিশ ফাঁড়ির দায়িত্ব পালনের পর থেকে নিজের মেধা, পরিশ্রম ও সাহসিকতা দিয়ে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছেন। তিনি মে মাসে ৩টি সাজা ওয়ারেন্টসহ একাধিক জিআর ও সিআর ওয়ারেন্ট তামিল করেন, ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন, ক্রেডিট কার্ড হ্যাকিং করে প্রতারণা করা টাকা উদ্ধার করেন, ৪ বছরের শিশুকে উদ্ধার করে জিম্মায় প্রদান করেন, ১টি মোটরসাইকেল উদ্ধার করেন। এছাড়াও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে কঠোর ভূমিকা রাখায় ২০২২ সালের মে মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা পুরস্কারটি পান।
এই পুরস্কার পাওয়ায় মো. সোলাইমান গাজীর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, সেবাই পুলিশের ধর্ম। পুলিশের কাজ কী তা এক কথায় বোঝাতে গেলে তাই বলা হয়। কিন্তু আইন ও বিধিমালা দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত পুলিশের কাজ মূলত অপরাধ প্রতিরোধ ও প্রতিকার এবং আইনশৃঙ্খলা রক্ষা করা। বস্তুত আইনের আওতায় প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করলে তা জনগণের সেবা করাই হয়। অর্থাৎ পুলিশের কাজের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জনসম্পৃক্ততা।
এই প্রাপ্তিতে সোলাইমান গাজীর নিকট জানতে চাইলে তিনি বলেন, পুরস্কার-সম্মাননা মানে কাজের স্বীকৃতি। এই স্বীকৃতি বা সম্মাননা পেলে কাজের প্রতি উৎসাহ আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই আমার এই স্বীকৃতিতে যে সকল সিনিয়র স্যারগণ সহযোগিতা করেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এমএসএম / জামান
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
Link Copied