ওসি সফিকুল ইসলাম মোল্লার প্রচেষ্টায় সপ্তাহ পর গোয়ালঘর হতে মুক্ত বৃদ্ধা
মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্লা যেন আর্তমানবতার সেবায় অগ্রদূত। এ থানায় যোগদানের পর বিভিন্ন মানবিক কর্মকাণ্ড কৃতিত্বের সহিত করায় সিংগাইরের সচেতন মহল তার প্রশংসায় পঞ্চমুখ।
এবার আরেকটি মানবিক কাজ করে পুনরায় সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি । সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম এলাকার মৃত হযরত আলী ওরফে হাজারির বিধবা স্ত্রী বৃদ্ধা আয়েশা বেগমকে (৮৫) তার দুই ছেলে ও ছেলেদের স্ত্রীরা মিলে গত ৬ জুন বাড়ির গোয়ালঘরে রেখে দেয় কোনো ধরনের সেবা কিংবা দেখভাল না করেই। এমন সংবাদের ভিত্তিতেই এক সপ্তাহ পর গতকাল রোববার (১২ জুন) বিকেল ৫টার দিকে ওই বৃদ্ধাকে গোয়ালঘর হতে মুক্ত করে থানায় নিয়ে আসেন ওসি। পরোক্ষণেই বুদ্ধার শরীরের বিভিন্ন খোঁজখবর নেয়ার পর তাকে ব্যক্তিগতভাবে নগদ অর্থ প্রদান করে লিখিত অভিযোগ গ্রহণ করেন সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা।
ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, প্রত্যেকটি ভালো কাজ সফলভাবে করলে আমি খুব আনন্দ পাই। আনন্দ পাই কোনো অসহায়কে আইনিভাবে সহযোগিতা করলে। ঘটনাটি মাননীয় পুলিশ সুপার গোলাম আজাদ খান স্যারের নির্দেশ পেয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে বৃদ্ধার অভিযোগের পরিপ্রেক্ষিতে পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩ মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ পাই। মাতার ভরণ-পোষণ নিশ্চিত না করা এবং সহায়তা প্রদান না করার অপরাধে বৃদ্ধার দুই ছেলে কলম ও মোস্তফা কামাল এবং তাদের স্ত্রীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত