নায়িকা দীঘির ‘প্রথম’ বিজ্ঞাপনচিত্র, সঙ্গে রোশান
শিশুশিল্পী হিসেবে সিনেমায় অভিনয় শুরু করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। দারুণ অভিনয়ে জয় করেছিলেন দেশবাসীর মন। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ছোট থেকে বড় হয়ে দীঘি এখন নায়িকা। গত বছরই ‘তুমি আছো তুমি নেই’ এবং ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায় নায়িকার চরিত্রে দেখা গেছে তাকে।
‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে’-মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের বিজ্ঞাপনের এই একটি সংলাপের মাধ্যমেই সবার প্রিয়মুখ হয়ে ওঠেন শিশুশিল্পী দিঘী। বড় হয়ে চিত্রনায়িকা হিসেবেই এখন তার যত ব্যস্ততা।
নায়িকা হওয়ার পর এই প্রথম কোনো বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন দীঘি। চিয়ার আপ নামের একটি কোমল পানীয়র মডেল হয়েছেন এই তারকা। মাসুদ জাকারিয়া সাবিনের পরিচালনায় গতকাল (১২ জুন) নাইন অ্যান্ড হাফ স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে।
এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘নায়িকা হওয়ার পর প্রথম বিজ্ঞাপনচিত্র করলাম। এ নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। কারণ, বিজ্ঞাপনের মাধ্যমেই আমাকে সবাই চিনেছেন। মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। আশা করি এই বিজ্ঞাপনচিত্রটিও সবার ভালো লাগবে।’
এই বিজ্ঞাপনচিত্রে দীঘির সহশিল্পী হিসেবে কাজ করেছেন চিত্রনায়ক রোশান। এর আগে রোশানের সঙ্গে স্টেজে পারফর্ম করেছেন দীঘি। এবার দাঁড়ালেন ক্যামেরার সামনে। শিগগিরই বিজ্ঞাপনচিত্রটি উন্মুক্ত করা হবে।
এমএসএম / এমএসএম
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান
১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী