আইসিসির মাসসেরা হয়ে মুশফিককে ‘অভিনন্দন’ জানালেন ম্যাথিউজ
বাংলাদেশি ব্যাটার মুশফিকুর রহিম ছিলেন তালিকায়। ছিলেন শ্রীলঙ্কার আসিথা ফার্নান্ডোও। তাদের দুজনকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়েছেন লঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথিউজ। শ্রীলঙ্কার কোনো ক্রিকেটারের মাসসেরা হওয়ার ঘটনা এবারই প্রথম।
এদিকে নারীদের ক্রিকেটে মাসসেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অভিষিক্ত স্পিন সেনসেশন তুবা হাসান। মে মাসের পারফরম্যান্সের উপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে পারফর্ম করেই বাংলাদেশি তারকাকে পেছনে ফেলেছেন ম্যাথিউজ। দুই টেস্টে ১৭২ গড়ে ৩৪৪ রান করেন লঙ্কান এই ব্যাটার। এর মধ্যে চট্টগ্রাম টেস্টে ১৯৯ রান এবং মিরপুর টেস্টে অপরাজিত ১৪৫ রানের দুটি ইনিংসও আছে।
দুই টেস্টের সিরিজে মুশফিকও ছিলেন দুর্দান্ত ফর্মে। ৩ ইনিংসে ম্যাথিউজের মতো দুই সেঞ্চুরিসহ ১৫১.৫০ গড়ে তার ব্যাট থেকে আসে ৩০৩ রান। সর্বোচ্চ অপরাজিত ১৭৫।
মাসসেরার সম্মাননা পেয়ে দুই প্রতিদ্বন্দ্বীকেও অভিনন্দন জানিয়েছেন ম্যাথিউজ। তিনি বলেন, ‘আইসিসির মাসসেরা খেলোয়াড় হয়ে আমি আসলেই সম্মানিত বোধ করছি। আমি আসিথা ফার্নান্ডো আর মুশফিকুর রহিমকেও অভিনন্দন জানাতে চাই, যারা দুর্দান্ত পারফর্ম করে এই পুরস্কারের দৌড়ে সামনের দিকে ছিলেন।’
নিজের এই পুরস্কার লঙ্কান জনগণকে উৎসর্গ করে ম্যাথিউজ বলেন, ‘আমি এই সুযোগ পাওয়ার জন্য আনন্দিত। সৃষ্টিকর্তা, সতীর্থ, সাপোর্ট স্টাফ এবং ভক্তদের ধন্যবাদ জানাতে চাই আমার ওপর বিশ্বাস ও সমর্থন দেওয়ার জন্য। আমি এটা শ্রীলঙ্কার জনগণকে উৎসর্গ করছি। কখনও বিশ্বাস হারাবেন না।’
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ