৫ কোটি টাকা বকেয়ার তথ্য গোপন রেখে সিএনজি পাম্পকে পুনঃসংযোগের অভিযোগ
পেট্রোবাংলা ও জ্বালানী মন্ত্রণালয়ের নিয়মনীতি অম্যান করে ৫ কোটি টাকার বিল বকেয়া থাকা অবস্থায় মোটা অংকের ঘুষ বাণিজ্যর মাধ্যমে অবৈধভাবে চট্টগ্রামের একটি সিএনজি পাম্পকে পুনঃসংযোগ দেওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ তদন্ত কমিটি করেছে।
ঘটনায় জড়িতরা শাস্তির ভয়ে প্রভাব বিস্তার করে তদন্ত কমিটিকে স্বাধীনভাবে কাজ করতে বাঁধা দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে। তদন্ত কমিটির অভিযোগ,অভিযুক্ত কর্ণফুলীর ইঞ্জিনিয়ার এণ্ড সার্ভিসেস বিভাগের জিএম সারোয়ার আলম, ডিজিএম অনুপম দত্ত এবং বিপনন বিভাগের জিএম গৌতম চন্দ্র কুণ্ডুকে বাঁচাতে মরিয়া একটি সিন্ডিকেট। সিন্ডিকেটটি মোটা অংকের মিশন নিয়ে মাঠে নেমেছে।
কেজিডিসিএল সংশ্লিষ্ট সূত্রে জানায় টানা ৯ মাসে প্রায় সাড়ে ৫ কোটি টাকা বিল বাকি থাকায় ২০১৯ সালে চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানাধিন মোহড়া এলাকার সামান্তা ফিলিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দুই বছর পর ২০২১ সালে আদালতের নির্দেশে পুনঃসংযোগ দেওয়া হয় পাম্পটিকে। কিন্তু গ্যাস বিপনন নীতিমালা ২০১৪ অনুযায়ী দেড় মাসের বিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। আর সংযোগ বিচ্ছিন্ন হওয়া গ্রাহক এক বছরের মধ্যে সবগুলো শর্ত মেনে পুনঃসংযোগ নিতে ব্যর্থ হলে তার সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করতে হবে। পরবর্তীতে তিনি সংযোগ নিতে চাইলে নতুন গ্রাহক হিসেবে বিবেচিত হবেন। কিন্তু শামান্তা ফিলিং স্টেশনের সংযোগ দুই বছর বন্ধ থাকলেও তার সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করেনি কর্ণফুলী গ্যাস। এছাড়া পেট্রোবাংলার অধিনস্ত কোনো কোম্পানি গ্রাহকের মামলায় পরাজিত হলে তা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ছাড়াও স্ব স্ব কোম্পানির বোর্ডকে অবগত করানোর নির্দেশনা আছে জ্বালানী মন্ত্রণালয়ের। কিন্তু শামান্তা সিএনজি পাম্পের কাছে মামলায় পরাজয়ের পর তড়িঘড়ি করে পুনঃসংযোগ দিয়েছে কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কতিপয় কর্মকর্তা। পেট্রোবাংলা বলছে, নির্ধারিত সময়ের পর স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্ন করে বিপনন যন্ত্রাংশগুলো খুলে নেওয়ার দায়িত্ব ছিল কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ইঞ্জিনিয়ার এণ্ড সার্ভিসেস বিভাগের জিএম সারোয়ার আলম ও ডিজিএম অনুপম দত্ত্বের। আর মামলার আপডেট পেট্রোবাংলা ও বোর্ডকে জানানোর দায়িত্ব ছিল বিপনন বিভাগের জিএম গৌতম চন্দ্র কুন্ডুর। কিন্তু এই তিনজনের কেউ তাদের দায়িত্ব পালন করেননি। বরং আদালতের উপর ভর করে তড়িঘড়ি করে পুনঃসংযোগ দেয়া হয়েছে। গত ১১ মে ঘটনাটি তদন্তে রপট্রোবাংলার জিএম (কন্ট্রাক্ট) শাহনেওয়াজ পারভেজকে প্রধান করে তদন্ত কমিটি করেছে পেট্রোবাংলা। কর্ণফূলীর দুই কর্মকর্তা রইস উদ্দিন ও সুলতার আহমেদকে এতে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ কর্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার কথা থাকলেও এক মাসেও তা দেয়নি তদন্ত কমিটি। অভিযোগ রয়েছে অভিযুক্ত ওই তিন কর্মকর্তাকে বাঁচাতে তৎপর রয়েছে কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কতিপয় কর্মকর্তা। অভিযুক্ত এই তিন কর্মকর্তার মধ্যে সারোয়ার আলম একজনের বাসায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় জেলও খেটেছেন। এ বিষয়ে কর্ণফুলী গ্যাসের ইঞ্জিনিয়ার এণ্ড সার্ভিসেস বিভাগের জিএম সারোয়ার আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় দেয়ার পর পত্রিকার নাম জিজ্ঞাস করে অসুস্থ রয়েছে দাবি করে অভিযোগের বিষয়ে এখন কিছু বলতে পারবেন না বলে জানান। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রশাসন বিভাগের জিএম ফিরোজ খানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে তদন্ত কমিটি কাজ করতেছে এটা জানেন বলে জানায়, তবে কেউ তদন্ত কমিটিকে প্রভাব বিস্তার করছে এরকম কোন খবর জানে না বলে জানান।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ