কুবিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ‘রাইটস টু ইনফরমেশন অ্যাক্ট : কুমিল্লা ইউনিভার্সিটি পার্সপ্যাকটিভ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে করা হয়। সোমবার (১৩ জুন ) সকাল সাড়ে ১০টায় কুবির ভার্চুয়াল ক্লাসরুমে প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়।
কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাবলিক রিলেশন অ্যান্ড রাইট টু ইনফরশেন বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল মান্নান।
কর্মশালায় সভাপতি হিসেবে ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ এবং কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, জনগণ ও সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন অংশীদারির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনই হচ্ছে তথ্য অধিকার আইনের মূল লক্ষ্য। ইনফরমেশন অ্যাক্সেস যে একটি অধিকার এবং তা আদান-প্রদানের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে, সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে এবং দেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের তথ্য অধিকার আইন জানা উচিত। আজ যারা রিসোর্স পার্সন হিসেবে এসেছেন, তারা অনেক অভিজ্ঞ। আপনারা যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, তারা মনোযোগ দিয়ে রিসোর্স পার্সনের বক্তব্য শুনবেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা