ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

পর্তুগালের বিদায়, কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ১১:২০

ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্ব পার হতে পারলো না বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। রোনালদোরকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। যদিও শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে গোলের সুযোগ নষ্ট করার খেসারত দিতে হয়েছে পর্তুগালকে। প্রায় ৫৭ শতাংশ সময় বল দখলে ছিল তাদের। ফ্রি কিক মিস করেন গোলের বিশ্ব রেকর্ডধারী রোনালদো।

সেভিয়ার লা কার্তুহায় রোববার (২৭ জুন) রাতে শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে জিতেছে বেলজিয়াম। খেলার ধারার বিপরীতে বিরতির খানিক আগে দূরপাল্লার শটে গোলটি করেন তোরগান।

প্রথমার্ধে বল দখলে সমতা থাকলেও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল। প্রথম ৪০ মিনিটে যে কয়েকটি হাফ-চান্স তৈরি হয়েছে, তার সবগুলোই পর্তুগিজদের। ২৫তম মিনিটে বক্সের বাইরে ভারমায়েলেনের হ্যান্ডবলে ফ্রি কিক পায় পর্তুগাল। ফ্রি কিক নেন রোনালদো। তার ফ্রি কিক ঝাঁপিয়ে ফেরান বেলজিয়ান গোলরক্ষক।

৪২তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণে যায় বেলজিয়াম। তমা মুনিয়ের পাস ডি-বক্সের বেশ বাইরে পেয়ে একটুখানি আড়াআড়ি এগিয়ে বুলেট গতির শট নেন তোরগান। শেষ মুহূর্তে সামান্য বাঁক খেয়ে বল পতুর্গালের গোলরক্ষককে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেয়। ১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল।

দ্বিতীয়ার্ধে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে উঠে পর্তুগাল। কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু ভাগ্য সহায় হয়নি। বেলজিয়ামের গোলরক্ষক দারুণ সব সেভে লিড ধরে রাখেন। ৫৯ মিনিটে রোনালদোর পাস থেকে জোতার শট ক্রসবারের উপর দিয়ে যায়। দুই মিনিট পর রেনেতোর পাস থেকে জোয়াও ফেলিক্সের শট সহজে রুখে দেন কোর্তোয়া।

৭০-৮০ এই ১০ মিনিটে কয়েকটি ফাউলের ঘটনায় ম্যাচে উত্তেজনা ছড়ায়। পর্তুগালের এক ও বেলজিয়ামের দুজন হলুদ কার্ডও দেখেন। পরপর দুই মিনিটে দারুণ দুটি সুযোগ পায় পর্তুগাল। তবে রুবেন দিয়াসের হেড গোলরক্ষক ফেরানোর পর রাফায়েল গেররেরোর শট বাধা পায় পোস্টে।

বাকি সময়েও একচেটিয়া চাপ ধরে রাখে পর্তুগাল। সম্ভাবনাও জাগে, এই বুঝি হলো গোল। তবে রক্ষণ জমাট রেখে জয় নিশ্চিত করে রবের্তো মার্তিনেসের দল।

বড় টুর্নামেন্টে প্রথম দেখায় বেলজিয়ামের ধাক্কা সামলাতে পারলো না পর্তুগাল। ১৯৮৯ সালের বিশ্বকাপ বাছাইয়ে হারের পর সব ধরনের প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচ অপরাজিত তারা। এবারের দেখায় সেই মর্যাদা হারালো তারা। 

আগামী শুক্রবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ইতালির মুখোমুখি হবে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে