নতুন চমক নিয়ে হাজির হাবিব ওয়াহিদ
দেশের সংগীতাঙ্গনের প্রিয় নাম হাবিব ওয়াহিদ। প্রায় দুই দশকের ক্যারিয়ারে সংগীতের অনেক বাঁক বদল হতে দেখেছেন এই গায়ক, সুরকার ও সংগীত পরিচালক। সব বুঝে শুনে হাবিব আপাতত নিজের গান নিজেই প্রকাশ করার নীতিতে আছেন। নিয়মিত একের পর এক গান প্রকাশ করছেন ইউটিউবে নিজের নামে খোলা চ্যানেলে। এক্ষত্রে বেশ সফলতা পাচ্ছেন।
গত কয়েক বছরে হাবিবকে দেখা গেছে নতুন নতুন মেধাবী গায়িকাদের সুযোগ করে দিতে। হাবিব এবার গান বাঁধলেন দোলা ফারুকী নামে এক নবীন গায়িকার সঙ্গে। গানের শিরোনাম ‘কেন আজও মন’।
সোমবার (১৩ জুন) ইউটিউবে হাবিব ওয়াহিদ চ্যানেলে লিরিকাল ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হয়েছে। এরইমধ্যে দারুণ সাড়াও মিলছে। প্রেমময় কথায় সাজানো গানটি প্রথম ১৬ ঘণ্টায় ৪০ হাজারের বেশি ভিউয়ার পেয়েছে। হাবিব ভক্তদের অনেকেই গানটি পছন্দ করছেন। দুই শিল্পীর গায়কীতে মুগ্ধ হচ্ছেনও সবাই।
বরাবরের মতো ‘কেন আজও মন’ গানটিরও সুর-সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ নিজে। কথা লিখেছেন অমিতা কর্মকার। বিশ্বব্যাপী জনপ্রিয় বেশ কিছু অ্যাপেও শুনতে পাওয়া যাচ্ছে গানটি।
এমএসএম / এমএসএম
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান
১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা