বালিয়াকান্দিতে মহানবীকে কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মুসলমানদের প্রিয় নবী হযরত মুহম্মদ ( সাঃ) কে নিয়ে ভারতের নুপুর শর্মা ও নবীন জিন্দালের কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
মঙ্গলবার( ১৪ জুন ) বেলা ১১ টার দিকে উপজেলার সর্বস্তরের ওলামা ও তৌহিদী জনতার আয়োজনে বালিয়াকান্দি সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্টেডিয়াম মাঠে জমায়েত হয়ে প্রতিবাদ সমাবেশে মাওলানা নুরুল হকের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বিশ্বাস, মুফতি ইলিয়াস হোসাইন, মুফতি মফিজুর রহমান, মাওলানা মনিরে আজম মুন্নু,আবু রায়হান মাহমদী, মুফতি সামসুদ্দিন হাব্বানী, হাফেজ মাওলানা মাহাদী হাসান, জাহাঙ্গীর হোসেন প্রমূখ । বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যোগদিতে ছাত্র ও বন্ধু সমাজ কল্যান ফাউন্ডেশন , আমতলা বাজার তৌহিদী জনতার পক্ষে আরিফ চৌধুরী, রাসেল শেখ আলিমুজামানসহ বিভিন্ন ইসলামী সংগঠন ব্যানার ও প্লেকার্ড নিয়ে সমবেত হন। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মুসলমানদের প্রিয় নবী রাসুল সাঃ কে নিয়ে কটুক্তিকারী নুপুর শর্মা ও নবীন জিন্দাল মুসলমানদের কলিজায় আঘাত করেছে আমরা এর তিব্র নিন্দা জানায়। আমারা এই কটুক্তিকারীদেে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। এসময় উপজেলার বিভিন্ন এলাকার ওলামা, তৌহিদী জনতা ও ধর্মপ্রান মুসলমানেরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি