ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জীবননগরে যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মহিবুল ইসলাম মুকুল, জীবননগর photo মহিবুল ইসলাম মুকুল, জীবননগর
প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ৪:১
যায়যায়দিন পত্রিকার ১৭ বছরে পদার্পণ উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০টার দিকে জীবননগর প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
 
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের অন্যতম সদস্য নুর আলম। যায়যায়দিন পত্রিকার জীবননগর প্রতিনিধি জি এ জাহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। এ সময় তিনি যায়যায়দিন পত্রিকা সম্পর্কে স্মৃতিচারণ করে পত্রিকার সাফল্য কামনা করেন এবং উপজেলার সাংবাদিকবৃন্দকে সৎ পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- পৌর মেয়র রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু এবং সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আকিমুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার আর কে লিটন, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক চাষী রমজান, মাইটিভির জীবননগর প্রতিনিধি মিথুন মাহমুদ, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি এ,আর ডাবলু, দৈনিক আকাশ খবর পত্রিকার জীবননগর ব্যুরোপ্রধান মুতাছিন বিল্লাহ, দৈনিক এই আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এইচএম হাকিমসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত উপজেলার অন্যান্য সাংবাদিকবৃন্দ।
 
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২