মির্জাগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার পুড়িয়ে ধ্বংস
পটুয়াখালীর মির্জাগঞ্জে অভিযান চালিয়ে বেড়েরধন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাইপসহ একটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. তানিয়া ফেরদৌসের নেতৃত্বে মঙ্গলবার (১৪ জুন) দুপুরে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের চন্দ্রকান্দা গ্রামের বেড়েরধন নদীতে এ অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানান, দেউলী সুবিদখালী ইউনিয়নের চন্দ্রকান্দা গ্রামসংলগ্ন বেড়েরধন নদীতে আত্মঘাতী ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল পার্শ্ববর্তী বেতাগী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির খান। এতে নদীর দুই পাড়সহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়। খবর পেয়ে ওই স্থানে অভিযান চালায় প্রশাসন। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপসহ একটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে ইউএনও মোসা. তানিয়া ফেরদৌস বলেন, ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বেড়েরধন নদীর বালু উত্তোলনের দায়ে পাইপসহ একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। নদীতে যে-ই ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক
গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
Link Copied