শাহজাদপুরে মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ
‘রাসূলের অপমান সইব না সইব না, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান’ স্লোগানে স্লোগানে ইসলাম ধর্মের শেষ নবী মহানবী হজরত মুহম্মদ (সা.) এবং হজরত আয়েশা (রা.)-কে কটূক্তি ও অবমাননাকর বক্তব্য দেয়ায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিরুদ্ধে শাহজাদপুরের পোতাজিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন পোতাজিয়া ইউনিয়নের মুসলিম জনতা।
শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়ন মুসলিম জনতার ব্যানারে সোমবার (১৩ জুন) বিকেলে পোতাজিয়া ইউনিয়নসংলগ্ন খেলার মাঠে পোতাজিয়া গ্রামের শত শত ধর্মপ্রাণ মুসুল্লির অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাফেজ মো. রহমতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষাভ সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা আহসান উল্লাহ জুলহাস, মাওলানা আনিস, হাফেজ মাসুদ রানা, মাওলানা আ. মান্নান, মাওলানা আ. কুদ্দুস, হাফেজ কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা ইসলামকে অবমাননা এবং রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সরকারকেও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন বিক্ষুব্ধ জনতা।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন