প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙ্গালী
আন্তজার্তিক কৃঞ্চভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যাগে নন্দনকাননে মঙ্গলবার দুপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদ্ভোধন করেন ইসকন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ইসকন রংপুরের অধ্যক্ষ শ্রীমদ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অথর্ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর। এসময় তিনি বলেন জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখার জন্য জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের এক বিশেষ স্নান যাত্রা অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। স্কন্ধ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন থেকে এই স্নান যাত্রার উৎসব শুরু। স্নান যাত্রার দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। জননেত্রী শেখ হাসিনার অদম্য সাহসিকতায় দূর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ । জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মানে জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বের মধ্য অন্যতম নজির স্হাপন করেন। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙ্গালী। এটাই আমাদের বড় পরিচয়। এটাই জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। এই আদর্শকে আমি বুকে ধারণ করি। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ইসকনের বিভাগীয় সম্পাদক শ্রীমান চিন্ময় কৃষ্ণ দাস, নন্দনকান শ্রী শ্রী রাধামাধব মন্দির এবং গৌর নিতাই আশ্রমের অধ্যক্ষ শ্রীমান পণ্ডিত গদাধর দাস, নন্দনকান শ্রী শ্রী রাধামাধব মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীমান তারণ নিত্যানন্দ দাস, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর পুলক খাস্তগীর, সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগ প্রমুখ।
এমএসএম / এমএসএম
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী