চুয়েটের সিদ্ধান্ত পরিবর্তন, ক্যাম্পাস বন্ধ ২১ জুন পর্যন্ত
চুয়েটে ছাত্রলীগের দুই গ্ররুপের উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে ১৪ জুন মঙ্গলবার থেকে আগামী ২১ জুন পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ জুন থেকে ক্যাম্পাস ৬ জুলাই বন্ধ থাকবে। পরবর্তীতে ওই সিদ্ধান্ত পরিবর্তন করে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ২১ জুন পর্যন্ত হল, ক্লাস, পরীক্ষা বন্ধ ঘোষণা দেয়া হয়।
চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং বুধবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুন থেকে আগামী ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সকল একাডেমিক কার্যক্রম, পরীক্ষাসহ আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়। ২২ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল হল ক্লাস চালু হবে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়