ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

চলচ্চিত্র শিল্পীদের সংযত হওয়ার আহ্বান কাঞ্চনের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ১২:১৪

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর সংসারে ঝড় বয়ে যাচ্ছে! আরেক নায়ক জায়েদ খান দুজনের সুখের সংসার ভাঙতে চাইছেন বলে এরইমধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগ করেছেন ওমর সানী।

এরপর সানীর স্ত্রী মৌসুমী নেন অবশ্য জায়েদ খানের পক্ষ। জায়েদকে ‘ভালো ছেলে’ বলেও আখ্যা দেন নায়িকা। সবশেষ সানী-মৌসুমী দম্পতির ছেলে ফারদিনও এ নিয়ে মুখ খোলেন। জানান, জায়েদ খান তার মাকে ডিস্টার্ব করেন। সব মিলিয়ে মৌসুমী, ওমর সানী ও জায়েদ খানের মধ্যে চলমান দ্বন্দ্ব নিয়ে উদ্বিগ্ন দেশের চলচ্চিত্রাঙ্গন।

তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। একইসঙ্গে চলচ্চিত্রকর্মী ও শিল্পীদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুন) রাতে রাজধানীর একটি হোটেলে ‘তালাশ’ সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে এ কথা বলেন তিনি। 

অনুষ্ঠান শেষে মৌসুমীকে নিয়ে ওমর সানী ও জায়েদ খানের চলমান দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এই বিষয় আমি কিছু বলতে চাইছি না। শুধু একটা কথাই বলব, সমস্ত চলচ্চিত্র কর্মী ও শিল্পীদের কাছে আমার অনুরোধ, চলা-ফেরা, কথাবার্তা ও আচার-আচরণে আপনারা সংযত হবেন। ’

এর আগে রোববার (১২ জুন) ওমর সানী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অভিযোগ জমা পড়েছে। শিল্পী সমিতির পরবর্তী সভায় এই নিয়ে আমরা আলোচনা করব। এরপর কোনো সিদ্ধান্ত এলে সেটা জানানো হবে।’

উল্লেখ্য, গত শুক্রবার (১০ জুন) খল অভিনেতা ডিপজলের বড় ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নেন ওমর সানী। সেখানে তিনি জায়েদ খানকে চড় মেরেছেন বলে দাবি করেছেন। বিপরীতে জায়েদ তাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে। যদিও ওমর সানীর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন জায়েদ খান। এমনকি চড়-পিস্তলের ঘটনাও সত্য নয় বলে তার দাবি।

এমএসএম / এমএসএম

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী

পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"

রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই

কটাক্ষের শিকার সাই পল্লবী