ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জাহাঙ্গীর আলম ব্লাড ফাউন্ডেশনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ১:৩০
সারাদেশের ন্যায় ১৪ জুন আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে জাহাঙ্গীর আলম ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের বাসন থানার ১৪নং ওয়ার্ডে মিলেনিয়াম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ আয়োজন করে কর্তৃপক্ষ।
 
এ সময় বিভিন্ন স্লোগান লক্ষ্য করা যায়- ‘জয় হোক রক্তদাতা, জয় হোক মানবতা, সকল ধর্মের মর্মকথা, সবার উপর মানবতা, রক্তদানে উৎসাহিত, মানব সেবায় নিয়োজিত।’
 
জাহাঙ্গীর আলম ব্লাড ফাউন্ডেশনের ১৪নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুবেল আহমেদের সঞ্চালনায় প্রধান সমন্বয়ক আল রিয়াদ আদনান অন্তর,  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আলম, কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাহা আলম মোক্তার, কেন্দ্রীয় প্রচার সম্পাদক  বাপ্পী,  কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বেল্লাল হাওলাদারসহ অন্য নেতৃবৃন্দ ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।
 
ওই দিন ২২০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম ব্লাড ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আল রিয়াদ আদনান অন্তর।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার