কুমারখালীতে ঘরের পাশে গাঁজা চাষ, চাষি আটক
কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ির আঙিনা থেকে ৯ ফুট লম্বা ও ২ কেজি ওজনের ৮টি গাঁজা গাছ উদ্ধার করেছে থানা পুলিশ। গত সোমবার (১৩ জুন) রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বড়ুলিয়া খালপাড়া এলাকার মো. ওয়াসিম আকরামের বাড়ির আঙিনা থেকে গাঁজা গাছটি উদ্ধার করা হয়। ওয়াসিম আকরাম নন্দলাপুর ইউনিয়নের বড়ুলিয়া খালপাড়া গ্রামের আ. কাশেম ছেলে।
এদিকে, বাড়ির আঙিনায় গাঁজা চাষ করার অপরাধে সোমবার রাতেই পুলিশওয়াসিম আকরামকে আটক করে। মঙ্গলবার সকালে ওয়াসিমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় (মামলা নম্বর ১৯)। পরে ওয়াসিমেআকরামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় কুমারখালী থানা পুলিশ।
পুলিশ জানায়, ওয়াসিম আকরাম তার বাড়ির আঙিনায় গাঁজার চাষ করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কুমারখালী থানার অফিসার বাবর আলীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় কুমারখালী থানা পুলিশ। অভিযানে বাড়ির আঙিনা থেকে প্রায় নয় ফিট দৈর্ঘ্যের ও ২ কেজি ওজনের ৮ টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এবিষয়ে ও ওই ওয়াসিমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এবং উক্ত মামলায় ওয়াসিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, 'বাড়ির আঙ্গীনা অবৈধ গাঁজার চাষ করা হচ্ছিল। ৮টি গাছসহ আটক করা হয়েছিল। পরে ওয়াসিমের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়। উক্ত মামলায় মোঙ্গলবারে দুপুরে আদালতের মাধ্যমে কৃষককে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied