ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চন্দনাইশে সাংবাদিকদের সাথে প্রবীণ আ‘লীগ নেতা জাকের হোসাইন চৌধুরীর মতবিনিময়


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ১:১৫

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউপি চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান চন্দনাইশ উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও হাশিমপুর ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো. জাকের হোসাইন চৌধুরী। মনোনয়নপ্রত্যাশী জাকের হোসাইন তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মতবিনিময়কালে তিনি বলেন, আমি ও আমার পরিবার দীর্ঘদিন থেকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার সর্বস্তরের মানুষের সেবা করে আসছি। সুখ-দুঃখে তাদের তাদের পাশে থেকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করে আসছি। আমার বড় চাচা মরহুম মনির আহমদ চৌধুরী এই এলাকার চেয়ারম্যান হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালণ করেছিলেন। তার পথে পরিচালিত হয়ে আমার বাবা মরহুম শামসুল আলম চৌধুরীও ছিলেন এই এলাকার ইউপি চেয়ারম্যান। এছাড়াও আমার স্ত্রী মরহুমা লুৎফা বেগম এই এলাকার সংরক্ষিত আসনের মহিলা সদস্য হিসেবে দুই দুবার দায়িত্ব পালণ করে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।

তিনি ‍আরো বলেন, আমি ও আমার পরিবার স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ আ’লীগকে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করে আসছি। দলের সুখ-দুঃখে সব সময় পাশে থেকে দলকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছি। তাই আমি আশাবাদী যে, দলের দুর্দিনে যেমনি করে দলের পাশে আমাকে পেয়েছেন, দলের সুখের দিনেও দল থেকে আমাকে মূল্যায়ন করা হবে। আমি যদি হাশিমপুর ইউনিয়ন থেকে ইউপি নির্বাচনে মনোনয়ন পাই তাহলে আমার নিজের সর্বেচ্চ চেষ্টা দিয়ে মানুষের মন জয় করে নৌকার বিজয় নিশ্চিত করব। এই এলাকার সর্বস্তরের জনগণের সমস্যা সমাধান ও জবাবদিহিতা নিশ্চিত করব।

ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি এই এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের নির্মূল করার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, জনপ্রতিনিধির পক্ষে এসব কাজ করতে গেলে অনেকটা অনুকূল পরিবেশ পাওয়া যায়। তাই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছি। আমার জন্ম আ‘লীগ পরিবারে। আমি ছাত্রজীবনে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করি। ১৯৭৫ সালে চট্টগ্রাম মহানগরীর মুসলিম এডুকেশন সোসাইটি থেকে এসএসসি পাস করার পর কমার্স কলেজে ভর্তি হই। কলেজ ছাত্রলীগের সদস্য হিসেবে রাজনীতি শুরু করি। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ব হয়ে তরুণ প্রজন্মকে সুসংগঠিত করে হাশিমপুর ইউপিতে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চত করতে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দেয়ার জন্য এলাকায় সার্বক্ষনিক দলের হয়ে কাজ করছি। বিগত নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছিলাম। দল থেকে অন্যজনকে নৌকা প্রতীক দেয়া হলেও নৌকার বিপক্ষে যাইনি। ওই প্রার্থীর পক্ষে কাজ করে নৌকা প্রতীককে বিজয়ী করতে কাজ করেছি।

এমএসএম / জামান

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

নোয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে বাধা, হামলায় আহত ৪