বালিয়াকান্দির রামদিয়া বিএসবিসি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ও শতবর্ষী বিদ্যাপীঠ নামে খ্যাত রামদিয়া বেণী মাধব বিপিন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রামদিয়া বেণী মাধব বিপিন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বুধবার (১৫ জুন) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামদিয়া বেণী মাধব বিপিন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আলীমুদ্দিন শেখ।
সহকারী শিক্ষক মো. আতিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক মো. রমজান আলী, মীর জহুরুল ইসলাম, অর্চনা রায়, মৃদুল চন্দ্র বিশ্বাস, মো. আব্দুল সালাম, অভিভাবক সদস্য মো. নজরুল ইসলামসহ অনেকে।
এ সময় বিদায় চারণ বক্তব্যে শিক্ষার্থীরা কান্নাায় ভেঙে পড়ে তাদের ভুল স্বীকার করে শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা চায় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য প্রার্থনা করে।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার