ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি অনুদান পেলেন অপু বিশ্বাস


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৬-২০২২ বিকাল ৫:৫৪

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ দেড় যুগ ধরে তিনি সিনেমায় কাজ করছেন। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছিলেন। মাঝে সংসার-সন্তান নিয়ে বিরতিতে ছিলেন। তবে এখন আবার তিনি রূপালি ভুবনে সরব।

জনপ্রিয় এই নায়িকা এবার সরকারি অনুদান পেয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তিনি ৬৫ লাখ টাকা পাচ্ছেন। তবে ব্যক্তিগত কোনো প্রয়োজনে নয়, সিনেমা বানানোর জন্যই তাকে এই অনুদান দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৫ জুন) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১-২২ অর্থবছরের অনুদানপ্রাপ্ত সিনেমাগুলোর নাম প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ১৯টি সিনেমাকে অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ‘লাল শাড়ি’। যেটার প্রযোজক অপু বিশ্বাস। পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস।

অনুদানের সাধারণ শাখায় ‘লাল শাড়ি’ নির্বাচিত হয়েছে। সিনেমাটি বানানোর জন্য সরকারের পক্ষ থেকে অপু বিশ্বাস ৬৫ লাখ টাকা পাবেন। তবে তিনি চাইলে সিনেমার প্রয়োজনে আরও অর্থ যোগ করতে পারবেন।

এবারই প্রথম কোনো সিনেমা প্রযোজনা করতে চলেছেন অপু। আর প্রথম সিনেমার জন্যই পেলেন অনুদান। নায়িকার এই সুখবরে উচ্ছ্বসিত তার ভক্তরা।

অপু বিশ্বাসকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায়। যেখানে তিনি অভিনয় করেন বাপ্পী চৌধুরীর সঙ্গে। বর্তমানে অপুর হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা।

এমএসএম / এমএসএম

কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ

জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার

ইরফান-সাদিয়ার এই হাল কেন?

শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!

সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান

১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি