ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ভোট কেনার সন্দেহে কুবি ছাত্রলীগ সভাপতি আটক, ছিনিয়ে নিল কর্মীরা


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২২ বিকাল ৬:১৪

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে টাকা লেনদেনে সম্পৃক্ত থাকার সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে আটক করে নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় ২৪নং ওয়ার্ডে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল নিয়ে উপস্থিত হয়ে ইলিয়াসকে পুলিশের গাড়ি থেকে তুলে নিয়ে যায়৷ বুধবার (১৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ক্যাম্পাস এলাকা বিক্ষোভ-মিছিলে অস্থিতিশীল হয়ে ওঠে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর মাহবুবুল হক ভূইয়া, সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ রায় উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাত ২৪ নং ওয়ার্ড পরিদর্শনে এলে হোসেন তার সাথে দেখা করেন। তিনি চলে যাওয়ার পর ইলিয়াসকে সার্চ করে মেজিস্ট্রেট ১৫ হাজার টাকা পায়। তখন সন্দেহের ভিত্তিতে তাকে আটক করে গাড়িতে তুলা হয়।

এ ব্যাপারে ইলিয়াস হোসেন সবুজ বলেন, সকল প্রার্থী এবং প্রার্থীদের এজেন্টদের ডেকে এনে, যদি একজন বলতে পারে আমি কোন প্রার্থীর পক্ষে একশো টাকা দেয়ার জন্য বলি তাহলে আমি যেকোন শাস্তি মাথা পেতে নেবো। অথবা উনি কেন আমাকে বললো আমি ভোট কিনেছি, কী কারনে আমাকে চার্জ করলো? আমি জেলা প্রশাসক বরাবর  লিখিত দিবো উনি কি কারনে এমনটা করলেন। আমি এখানে এসেছিলাম নাস্তা করতে, আর উনি আমাকে এখান থেকে ধরে নিছে। আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর ছাত্রলীগের সভাপতি আমার কাছে বিশ, পঞ্চাশ হাজার টাকা থাকা কি দোষের কিছু?

পরবর্তীতে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আলোচনায় বসেন। আলোচনা শেষে কুমিল্লার জেলা প্রশাসক মো. কামরুল হাসান জানান, নির্বাচন উপলক্ষে প্রার্থী, ভোটার, প্রশাসন সবাই কাজ করছে। সেখানে কিছু তথ্যগত ভুল থাকায় এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা ছাত্রদের সাথে বসেছিলাম। তাদের যদি কোন বক্তব্য থাকে তারা লিখিত দিলে আমরা তদন্ত করে দেখবো। আমরা সবাই চাই সুষ্ঠ ও সুন্দর পরিবেশে যাতে নির্বাচনটি অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী