সাংবাদিক নেতা ওমর ফারুকের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ কর্মসূচি
দেশবরেণ্য সাংবাদিক নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের ওপর ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ছাত্রদলের ক্যাডারদের হামলার প্রতিবাদে বুধবার (১৫ জুন) বিকেলে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ। বিশেষ অতিথি ছিলেন- বিএফইউজের নির্বাহী সদস্য সোহেল রানা এবং সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধক্ষ্য ইমরান হাসান পাপ্পু, দপ্তর সম্পাদক ফিরোজ কায়সার, প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর খান, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক ওয়ালীদুজ্জামান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শাহরিয়ার রাজু, নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস, হাফিজুর রহমান জীবন, সোহাগ আহাম্মেদ, কেপিসির সদস্য ওমর ফারুক, ফয়জুল ইসলাম মিলন, অলিউল ইসলাম অলি, মনোয়ার হোসেন মারুফ, আজিজুল হাকিম, কামরুল ইসলাম মনা, ইয়ামিন হোসেন, এসএম ফয়সাল, এসএম সুমন, স ম লাভলু, সজীব আহাম্মেদ, আলিম, শুভন প্রমুখ।
বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব।এছাড়া কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক