শিগগিরই বড়পর্দায় একসঙ্গে আসছেন প্রসেনজিৎ-জিৎ!
শুক্রবার মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘আয় খুকু আয়’। ছবির প্রযোজক জিৎ। কিন্তু পর্দায় কবে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে? নেটদুনিয়ায় এই প্রশ্নই তুলেছেন ভক্তরা। ফেসবুক লাইভে সেই প্রশ্নের জবাব দিয়ে দর্শকদের চমকে দিলেন প্রসেনজিৎ ও জিৎ।
বুধবার ‘আয় খুকু আয়’ ছবির প্রচারে ফেসবুক লাইভে আসেন দুই সুপারস্টার। বাবা-মেয়ের জীবনযুদ্ধের কাহিনী নিয়ে তৈরি ছবির লাইভে দুই তারকাই জানান, সোশ্যাল মিডিয়ায় বারবারই তারা একটি প্রশ্নের সম্মুখীন হন, কবে বড়পর্দায় একসঙ্গে অভিনয় করবেন তারা? অবশেষে সরাসরি সেই প্রশ্নের উত্তর দিলেন দুজনই। জিৎ জানিয়েছেন, শিগগিরই একটি ছবিতে একসঙ্গে পর্দায় আসবেন তারা।
জিৎ বলেন, এরইমধ্যে বেশ কয়েকটি ছবির গল্প আমি শুনেছি। তার মধ্যে বেশ কয়েকটি ভালো লেগেছে, কিন্তু এখনও কোনো চিত্রনাট্য নিয়ে ছবি হবে তা ফাইনাল হয়নি। জিতের কথায় সম্মতি দিয়ে প্রসেনজিৎ বলেন, এখনও আমরা দিন ঠিক করিনি। তবে ঠিক হলে তাড়াতাড়িই ছবির ঘোষণা করব।
আর তাদের কথাতেই পরিষ্কার, জিতের প্রযোজনাতেই শিগগিরই একসঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন জিৎ ও প্রসেনজিৎ। এখন শুধু সময়ের অপেক্ষা।
সূত্র : জি২৪ঘণ্টা
এমএসএম / এমএসএম
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান
১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা