ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরের সোনাতনী ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী লুৎফর বিজয়ী


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৬-৬-২০২২ দুপুর ৩:৫৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৫ জন স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. লুৎফর রহমান। 

গতকাল বুধবার (১৫ জুন) সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। বেসরকারি ফলাফলের তথ্য অনুযায়ী সোনাতনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. লুতফর রহমান পেয়েছেন ৯ হাজার ৫৫৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রুবেল হোসেন পেয়েছেন ২ হাজার ৩৮ ভোট।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ১৩ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানে জন্য নিজ নিজ কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। এদিকে নির্বাচন কমিশন কর্তৃক ভোট গ্রহনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব পালনের মধ্যদিয়ে ভোটারদের সুষ্ঠু ও শান্তিপূর্র্ণ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করেছেন।  কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।     

যমুনা নদীবিধৌত সোনাতনী ইউনিয়নের মোট ১৮ হাজার ৪ ৫১ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ১১০ জন এবং নারী ভোটার ৯ হাজার ৩৪১ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ১ জন ও ৫ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউপি সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  
 

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন