ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জ সরকারি কলেজে SEIP-এর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২২ বিকাল ৫:২
বালাগঞ্জ সরকারি কলেজে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৬ জুন) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
বালাগঞ্জ কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বালাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, জনগণকে জনসম্পদে পরিণত সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশিক্ষণের পাশাপাশি টাকা দিয়ে উদ্যোক্তা তৈরি করছে। স্কিল অ্যাম্পপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট (SEIP) এ সুযোগ করে দিয়েছে।
 
তিনি বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এক সময় ছিল যখন সনদ দেখে বা ফলাফল দেখে চাকরি দেয়া হতো। এখন আর সেদিন নেই। বৃত্তিমূলক জ্ঞান আহরণ করতে হবে। 
 
সভাপতির বক্তব্যে লিয়াকত শাহ ফরিদী বলেন, সবাইকে চাকরি করতে হবে এমন কোনো কথা নেই। চাকরি দেয়ার মানসিকতা তৈরি করতে হবে। 
 
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিসিসি স্পেশালিস্ট একেএম মঞ্জুরুল হক, স্কিল অ্যাম্পপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্টের ফিল্ড মনিটরিং অফিসার মো. আখিরুজ্জামান খান, প্রভাষক ইমরুল কায়েস মৃধা, প্রভাষক অহী আলম রেজা।
 
প্রশিক্ষনে ১৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার