ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বন্যার পানিতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর দুইজনের মরদেহ উদ্ধার


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৬-২০২২ দুপুর ১২:৩৭

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যার পানিতে নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর কৃষক ও এক রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ জুন) সকাল ৭টার দিকে আলাদা জায়গা থেকে ওই দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- জেলার ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের বরাগীপাড়া গ্রামের মৃত নফেজ উদ্দিনের ছেলে কৃষক আশরাফ আলী (৬০) ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম (৩৩)।

স্থনীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৭ জুন) বিকেল সাড় ৫টার দিকে বাগেরভিটা গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিত ভেসে গিয়ে নিখোঁজ হন।  একই দিন বরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী অসাবধানতায় বন্যার পানিতে পড়ে তীব্র স্রোতে ভেসে যান। এরপর শনিবার (১৮ জুন) সকাল ৬টার দিকে পানিতে দুজনের মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করেন আত্মীয়স্বজনরা। 
    
ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক দুজনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়াজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান