ইমরানের গানের মডেল হলেন সারিকা
পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রের ‘আমি নিঃস্ব হয়ে যাবো’ গানটি ২০১৩ সালে তিন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। যার গায়ক চন্দন সিনহা, গীতিকার কবির বকুল এবং সুর-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস।
এবার নতুন করে গানটি গাইলেন এ সময়ের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। সম্প্রতি বিএফডিসিতে সেট ফেলে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। এতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরীন।
গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘একদিন চন্দন সিনহা দাদা এবং কবির বকুল ভাইয়ের সামনে গানটি গুনগুন করছিলাম। বলছিলাম এটি আমার প্রিয়। তখন চন্দন সিনহা দাদা বললেন তাহলে তুমি গানটির তোমার একটি ভার্সন করো। লোভ সামলাতে পারলাম না, অবশেষে গানটির একটি ভার্সন করলাম। এর ভিডিওতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী সারিকা। বিশেষভাবে ধন্যবাদ জানাই তাপস ভাইকে তার অসাধারণ সুর ও সংগীতায়োজনে জন্য।’
সারিকা বলেন, ‘আগে একটা মিউজিকাল ফিকশন করেছিলাম। তবে কখনো মিউজিক ভিডিও করিনি। এখন মনে হয়েছে, নতুন কিছু করা দরকার। কাজের একটু ভিন্নতা আনা উচিত। এই ভিডিওর গল্প, গান আমার খুব ভালো লেগেছে। তা ছাড়া ইমরান এ সময়ের জনপ্রিয় শিল্পী। সব মিলে কাজটি করেছি।’
ভিডিও পরিচালনা করেছেন নূর হোসেন হিরা। ইমরান জানান, আগামী সপ্তাহে ইউটিউবে তার নিজের চ্যানেলে গান-ভিডিওটি উন্মুক্ত করা হতে পারে।
এমএসএম / এমএসএম
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান
১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা