চন্দনাইশে লকডাউনের প্রথম দিনে ১৪ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায়
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ও পৌর এলাকায় লকডাউনের প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করে ১৪ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সাথে এ অভিযান পরিচালানা করে চন্দনাইশ সদরে কাঁচাবাজারে জেলিযুক্ত ২০ কেজি বাগদা চিংড়িও জব্দ করা হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার (২৮ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এছাড়াও পৌর সদর এলাকায় দুটি খাবারের হোটেলের মালিক ও গাড়ির চালকদের মাস্ক না পরার অপরাধসহ ৯টি মামলায় মোট ১৪ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিনসহ চন্দনাইশ থানা পুলিশের একটি টিম।
এ বিষয়ে তিনি বলেন, লকডাউনের প্রথম দিনে জনসাধারণকে সর্তক করার লক্ষ্যে এ অভিযান চালানো হয়। আগামীতেও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর