ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

উইন্ডিজে স্পিন কোচের ভূমিকায় তাইজুল!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৬-২০২২ দুপুর ২:২০

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হতেই উইন্ডিজগামী বিমান ধরে বাংলাদেশ দল। পূর্ণাঙ্গ সিরিজ শুরু হয়েছে লাল বলের লড়াই দিয়ে। তবে এই সফর থেকে আগেই ছুটি নিয়েছেন টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। তার পরিবর্তে ‘ঠেকার’ কাজ চালানো স্থানীয় কোচ সোহেল ইসলামও এবার দলের সঙ্গী হননি। 

কথা ছিল বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে টিম ডিরেক্ট খালেদ মাহমুদ সুজন ক্যারিবীয় সফরে স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন। তবে অসুস্থতার কারণে উইন্ডিজ যাওয়ার আগেই মাঝপথ থেকে দেশে ফিরে এসেছেন সুজন। তার পরিবর্তে বাঁহাতি স্পিনার তাইজুলই যেন স্পিন কোচের ভূমিকায়। সঙ্গে অ্যান্টিগা টেস্টে পরামর্শক হিসেবে সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হকের সাহায্যও পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে মিরাজ বলছিলেন, ‘প্রথম ২-৩ টা স্পেলে হতাশ ছিলাম কারণ ভালো বোলিং হচ্ছিল না, ঠিক জায়গায় করতে পারছিলাম না। মানসিকভাবে ফোকাসড হওয়াটা জরুরি ছিল। সে ক্ষেত্রে আমার সতীর্থ মুমিনুল ও তাইজুল আমাকে দারুণ সমর্থন দিয়েছে। তাদের দু’জনকে ধন্যবাদ দিতে চাই।’

উইন্ডিজের কন্ডিশন পেসারদের জন্য সহায়ক, সঙ্গে বাঁহাতি স্পিনার হিসেবে খোদ অধিনায়ক সাকিব আল হাসান থাকায় অ্যান্টিগা টেস্টে একাদশে জায়গা হয়নি তাইজুলের। এই টেস্টে সাইড বেঞ্চ থেকেই মিরাজকে টোটকা দিচ্ছেন তাইজুল। তাতে সফলও হয়েছেন মিরাজ। এই অফ স্পিনারের বদৌলতেই স্বাগতিকদের ২৬৫ রানে থামাতে পারে সফরকারীরা। দারুণ বোলিং ম্যাচ মোড় ঘুরিয়ে দিয়ে মিরাজ একাই নেন ৪ উইকেট।

মিরাজ বলছিলেন, ‘আমার কাছে মনে হয় উইকেট কিছুটা স্লো ছিল। এই পিচে শুধু একই জায়গায় বল করে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত। এতে করে ব্যাটসম্যান আউট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি আসলে তখন ডট বল দেওয়াতে মনোযোগ দিই। প্রথম ২-৩ স্পেলে আমি উইকেটের জন্য বল করেছি। এটাই সমস্যা হয়েছিল। এরপর আমি রান আটকানোর দিকে যাই। ওভারপ্রতি আড়াই রানের মতো দিলে সুযোগ আসবে বলে মনে করেছিলাম। এমনই হয়েছে।’

এমএসএম / এমএসএম

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

রজনীকান্তের সিনেমা দেখতে পুরো প্রেক্ষাগৃহ ভাড়া নিলেন স্যামসন

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে বাংলাদেশকে কী করতে হবে

জরিমানার ৩৫ হাজার টাকা আয় করতে কতক্ষণ লাগবে রোনালদোর

যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ

নিষেধাজ্ঞা কাটিয়ে কবে ফিরবেন রোনালদো

মাঠেই ক্রিকেটারদের শারদীয় উৎসব

বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

ধারাভাষ্য থেকে আথারটন-হুসেইনকে বাদ দিল পাকিস্তান!

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়

এল ক্লাসিকোর আগে বড় জয় রিয়ালের

‘রেফারি চায়নি ক্লাসিকোর আগে রিয়াল ৯ পয়েন্টে পিছিয়ে থাকুক’