পদ্মার তীরে আজ সৈয়দ আবুল হোসেন সততা ও ত্যাগের রাজনীতির জন্য উদাহরণ বইয়ের মোড়ক উন্মোচন
সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সাক্ষাৎকার এবং পদ্মা সেতু নির্মাণের ইতিহাস নিয়ে বই "সৈয়দ আবুল হোসেন সততা ও ত্যাগের রাজনীতির জন্য উদাহরণ" বইয়ের মোড়ক উন্মোচন আজ ১৯ জুন ২০২২ তারিখ দুপুরে (পদ্মা বহুমুখী সেতু সংলগ্ন) পদ্মার তীরে অনুষ্ঠিত হবে। বইটির লেখক শামীম আহমদ জানিয়েছেন সৈয়দ আবুল হোসেনের সততা এবং তার ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক নেতাদের জন্য শিক্ষা হতে পারে। সৈয়দ আবুল হোসেন একজন সৎ মানুষ। এই সত্য সকলের নিকট তুলে ধরতে এই বইটি রচনা করা হয়েছে। এতে দেশি বিদেশি শত্রুদের মুখোস বহুলাংশে উন্মোচন করা হয়েছে। বইটি রাজনৈতিক পাঠকদের কাছে সত্য মিথ্যার শ্বেতপত্র হয়ে থাকবে। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা এবং যুদ্ধ পরবর্তী বাংলাদেশের উন্নয়নে প্রতিবন্ধকতাকারীদের মুখোশ উন্মোচন করা আছে বইটিতে। বই বিক্রির অনলাইন প্লাটফর্ম রকমারি ডট কম এবং বাতিঘর ও পাঠক সমাবেশসহ সকল লাইব্রেরী থেকে বইটি ৫০% ছাড়ে ক্রয় করতে পারবে।
এমএসএম / এমএসএম
“বিষের ছায়া মায়ার অরণ্য”
“বৈচিত্র্যময় মাদারীপুর”
পুঁথির পুনর্জাগরণের
“বিরতি” স্মরণিকা চৌধুরী
“অনিন্দ্যর জন্য আকুলতা” জা কি র আ জা দ
“মাটির সুবাস ও আধুনিক নবান্ন” আব্দুল কাদের
“আতঙ্কের ছায়া” হানিফ রাজা
সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়তে চান রেজাউদ্দিন স্টালিন
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ১৪টি ছোটকাকু প্রকাশিত
“শেষ দেখা হয়নি” মুহাম্মদ আকাশ মিয়া
“সিগনেচার” সামছুল আলম শিমুল
“দিওয়ান-ই-শামস -ই তাবরিজি : জালালুদ্দিন রুমি ” এস ডি সুব্রত