ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে ফাইজা ইন্ডাস্ট্রিজে কোটি টাকার কাপড় চুরির অভিযোগ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৯-৬-২০২২ দুপুর ১১:২৯
গাজীপুরের কোনাবাড়ীতে ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক ফ্যাক্টরি থেকে কোটি টাকা মূল্যের কাপড় চুরির অভিযোগ উঠেছে। গত ৭ জুন সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ৯টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ । 
 
কারখানা কর্তৃপক্ষ জানায়, ফ্যাক্টরির বন্ডেড ওয়্যার হাউসের ভেতর হতে ঢাকা মেট্রো ট-১১-৮৮৬৫ নাম্বারে কাভার্ডভ্যান ব্যবহারের মাধ্যমে রপ্তানি কার্যাদেশের আওয়তাধীন কডরে আরএফডি ফেব্রিক্স, বায়ার স্টেডি ভেরিয়াসের ২২৩ রোল ওভেন ফেব্রিক্স, যার সর্বমোট আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা কাঁচামাল চুরি করে নিয়া যায়। পরবর্তীতে ফ্যাক্টরির কিছু কর্মকর্তা ও কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত থাকলে সন্দেহ হয় কর্তৃপক্ষের। এরপর ফ্যাক্টরির সিসি টিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাদের শনাক্ত করা হয় এবং ফাইজা ইন্ডাট্রিজ লিমিটেডে থাকা দায়িত্বপ্রাপ্ত অফিসার ও কর্মচারীদের কাছে ঘটনার বিস্তারিত শুনে অভিযুক্তদের বিরুদ্ধে ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার এইচ আর অ্যাডমিন এবং কমপ্লায়েন্স মো. শাকিল মাহমুদ (৪৪) বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করেন।  
 
অভিযুক্তরা হলেন- কাটিং সেকশনের ব্যবস্থাপক মো. রেজাউল করিম (৪৪), এইচ আর অ্যাডমিন এবং কমপ্লায়েন্সের ব্যবস্থাপক শিব্বির আহম্মেদ (৪৫), সিকিউরিটি ইনচার্জ মো. ইউনুছ আলী (৫৮), স্টোর ম্যানেজার আব্দুল আওয়াল মিজান (৪২),কাটিং ইনচার্জ মো. ইয়াকুব আলী (৩৫), সহকারী স্টোর অফিসার  মিনহাজুল ইসলাম (৩৬) এবং সিকিউরিটি গার্ড আব্দুল বারেক খান (৪৫)।
 
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার