ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশের অভিযানে গাঁজা ও মোটরসাইকেল জব্দ


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৯-৬-২০২২ দুপুর ১১:৩০
কুষ্টিয়া শহরের ত্রিমোহনী মোড় এলাকায় ট্রাফিক পুলিশ দেখে ৩ কেজি গাঁজা ও একটি ডায়াং মোটরসাইকেল রাস্তায় ফেলে দৌড়ে পালিয়ে যায় মাদক কারবারিরা। গতকাল শনিবার (১৮ জনি) দুপুরে ত্রিমোহনীর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে।
 
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ট্রাফিক সার্জেন্টে নাজমুল সিকাদার চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময়ে এক ব্যক্তি পুলিশকে দেখে রাস্তায় মোটরসাইকেল রেখেই দৌড় দেয়। ট্রাফিক সার্জেন্ট নাজমুল সিকদারের সন্দেহ হলে তাকে তাড়া করেন এবং ওই ব্যক্তি মহাসড়ক থেকে নেমে একটি পাটক্ষেতের ভিতর ঢুকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে তার মোটরসাইকেল তল্লাশি করার সময় ৩ কেজি গাঁজা দেখা যায়। বিষয়টি কুষ্টিয়া মডেল থানায় জানানো হলে এসআই মেহেদী হাসান মুন্নু, এএসআই আসাদ ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত ৩ কেজি গাঁজা ও মোটরসাইকেলটি জব্দ করেন।
 
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম বলেন, শনিবার মিরপুর থেকে একটি মোটরসাইকেলে করে পুঁইশাকের ভেতরে করে মাদক বহন করা হচ্ছিল। ট্রাফিক পুলিশ দেখে মাদক পাচারকারী পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

এমএসএম / জামান

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার