ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চৌহালীতে সন্ত্রাসবিরোধী সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের চৌহালীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস, বাল্যবিবাহ, গুজব ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুন) সকালে চৌহালী উপজেলার কোদালিয়া দাখিল মাদ্রাসায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সরকার। এ সময় ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান শহিদসহ ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজর ও কেয়ারটেকারগণ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে তারা ইসলামের শত্রু। তিনি গুলশান-শোলাকিয়াসহ সারাদেশে ইসলামের নামে বর্বর জঙ্গি হামলায় ধর্মপ্রাণ নিরপরাধ মানুষকে হত্যার তীব্র নিন্দা জানান।
বক্তারা বলেন, পিতামাতা, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজ, মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ ব্যক্তিদের জঙ্গিবাদবিরোধী সকল কর্মকাণ্ডে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এমএসএম / জামান
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত