ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাউজানে ৮০ লিটার পাহাড়ি চোলাই মদসহ অটোরিকসাচালক আটক


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১৯-৬-২০২২ দুপুর ৩:২০

চট্টগ্রামের রাউজানে বিশেষ কৌশলে চোলাই মদ পাচারকালে সিএনজিচালিত অটোরিকসাসহ এক চালককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (১৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের হাফেজ বজলুর রহমান সড়ক থেকে তাকে আটক করেন কদলপুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।

পরে তাকে স্থানীয় চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি চেয়ারম্যান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুনকে জানানো পর থানারর এএসআই অনুপম এসে ঘটনাস্থলে থেকে ৮০ লিটার পাহাড়ি চোলাই মদসহ সিএনজিচালককে আটক করে রাত ১১টার দিকে থানায় নিয়ে যান।

রাত ৯টার দিকে বস্তাভর্তি মদসহ গাড়িচালককে আটক করেন- কদলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হাকিম চৌধুরী, জয়নাল আবেদিন, ছাত্রলীগের মিজানুর রহমান, আরমান শাহ, মুমিনুল হক, অন্তু, ডালিম, ইমন, তারেক, হাসান।

এ বিষয় স্থানীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী জানান, হিলটেক থেকে বস্তাবর্তি করে মদগুলো যাচ্ছিল রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের মাদক ব্যবসায়ী মো. শাহজাহান নামে এক ব্যক্তির কাছে। কদলপুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের ছেলেরা মদসহ গাড়িচালককে আটক করে। পরে আমি থানায় খবর দিলে ৮০ লিটার পাহাড়ি চোলাই মদসহ ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকসা জব্দ এবং ড্রাইভারকে আটক করে রাউজান নিয়ে যায় থানা পুলিশ।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত