ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে নিষিদ্ধ চায়না দোয়ার জাল ধ্বংস


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৯-৬-২০২২ দুপুর ৩:২৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিষিদ্ধ চায়না দোয়ার জাল তৈরির সরঞ্জামসহ দুই লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দোয়ার জাল আটক করে শাহজাদপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও চায়না দোয়ার জাল পুড়িয়ে ধ্বংস করে উপজেলা মৎস্য অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম।

জানা যায়, শনিবার (১৮ জুন) রাতে শাহজাদপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই রঞ্জুর নেতৃত্বে সংগীয় ফোর্সসহ উপজেলার পোরজনা ইউনিয়নের নিমতলা গ্রামের বকুল চন্দ্র হালদারের বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দোয়ার জাল তৈরির সরঞ্জামসহ জাল হাতেনাতে আটক করে। পরে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এবং উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম উপস্থিত হয়ে তৎক্ষণিক ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৯৫০ সালের মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইনের ৫(খ) ধারায় বকুল চন্দ্র হালদারকে ১০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত নিষিদ্ধ চায়না দোয়ার জাল ইউনিয়নের নিমতলা মন্দিরের সামনে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ও ইউএনওর উপস্থিতিতে জনসস্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে অদৃশ্য কারণে জাল তৈরির সরঞ্জাম জব্দ বা ধ্বংস করা হয়নি। এ নিয়ে এলাকাবাসীর মনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন