ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় বেড়েছে কিশোর গ্যাং ও পেতি চোরের উৎপাত


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৯-৬-২০২২ দুপুর ৩:৫৭
কক্সবাজারের কুতুবদিয়ায় বেড়েছে কিশোর গ্যাং ও পেতি চোরের উৎপাত। তাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। প্রতি রাতেই কোনো না কোনো জায়গায় চুরির ঘটনা ঘটছে। চুরি করতে গিয়ে মানছে না ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা উপসনালয়। হয়তো বৈদ্যুতিক তার, নয়তো সোলার প্যানেল অথবা ব্যাটারিসহ অন্যান্য সরাঞ্জমা চুরি করছে সংঘবদ্ধ পেতি চোরের দল। পুলিশের তৎপরতা না থাকায় চুরির ঘটনা দিন দিন বাড়ছে বলে অভিযোগ সচেতন মহলের। সেই সাথে বাড়ছে কিশোর গ্যাংয়ের উৎপাত।
 
সচেতন মহল জানিয়েছেন, পেতি চোরগুলো বিভিন্ন এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের বিভিন্ন এলাকায় অনেক রাত পর্যন্ত দলবেঁধে ঘুরতে দেখা যায়। প্রতি রাতে তারাই দলবেঁধে চুরি করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও উপসনালয়ে স্থাপিত সোলার প্যানেল। থানায় জিডি কিংবা অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
 
ভুক্তভোগীরা জানিয়েছেন, পেতি চোরের উৎপাতে রাখা যাচ্ছে না গাছের ফল-ফলাদি। এখন চুরির ঘটনা ঘটছে নিয়মিত। এক সপ্তাহের ব্যবধানে মেডিকেল গেট এলাকায় সোলার প্যানেল, ব্যাটারি ও মূল্যবান মোবাইল সেটসহ বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। 
 
রিপন দেব৬নাথ জানিয়েছেন, তার বাসা থেকে চুরি হয়েছে একটি মূল্যবান মোবাইল সেট। জানালার পাশে মোবাইল রেখে ঘুমিয়ে গিয়েছিলেন। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় থানায় অভিযোগ করতেও পারেননি।
 
কে এস রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুল্লাহ খান জানান, রাতের অন্ধকারে কে বা কারা বিদ্যালয়ের দুটি সোলার প্যানেল চুরি করে নিয়ে গেছে। থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। 
 
জানা যায়, উত্তর বড়ঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের উপর থেকেও কিছুদিন আগে ১২০০ ওয়াটসম্পন্ন ৬টি সোলার প্যানেল চুরি করছে সংঘবদ্ধ পেতি চোরের দল। পরে থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
 
দক্ষিণ ধুরুং এলাকার বাসিন্দা ইসহাক জানান, কিছুদিন আগে আকবর শাহ রাস্তার মাথা এলাকায় জিয়া নামে এক পেতি চোরকে ধরে উত্তম-মাধ্যম দিয়েছে জনতা। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি করা মালমালগুলো উদ্ধার করা হয়। এর আগেও এই পেতি চোর  ৭ লাখ টাকা চুরির ঘটনার মূল হোতা ছিল। পরে ওই টাকা উদ্ধার করতে অনেক হয়রানির শিকার  হতে হয়েছে। 
 
কৈয়ারবিল ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম জানান, এলাকার পেতি চোরগুলো প্রতি রাতে চুরির ঘটনা ঘটাচ্ছে। তাদের হাত থেকে কোনোকিছু রেহাই পাচ্ছে না।
 
কুতুবদিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিউল আলম জানান, তিনি মুরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি। ওই বিদ্যালয়ে স্থাপিত সোলার প্যানেল চুরি হয়েছিল। পুলিশের তৎপরতায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে চোর ধরতে পারেননি। 
 
এদিকে কুতুবদিয়া থানা সূত্রে জানা গেছে, পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে চুরি হওয়া অনেক মোবাইল উদ্ধারসহ মালিকের কাছে ফেরত দেয়া হয়েছে। এলাকাভিত্তিক চুরি ঠেকাতে মানুষকে সচেতন হতে বলা হচ্ছে।

এমএসএম / জামান

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা