ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে বাঁধ ভেঙে চলনবিল অঞ্চলের ৮ উপজেলা প্লাবিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৯-৬-২০২২ দুপুর ৪:৩৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লুইসগেট সংলগ্ন রিং বাঁধ ভেঙে শাহজাদপুরসহ চলনবিলের পাবনা, নাটোর ও সিরাজগঞ্জের ৮ উপজেলার প্রায় ৪৫ হাজার হেক্টর ফসলের মাঠ বন্যার পানিতে প্লাবিত হয়েছে। অতিবর্ষণ ও উজানের ঢলের চাপে বাঁধটি ভেঙে যায়। ফসল রক্ষার জন্য সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে অস্থায়ী এ বাঁধটি নির্মাণ করে। গত ১৫ দিন আগে এ অঞ্চলের সব ফসলের মাঠের ধান কাটা শেষ হয়ে যাওয়ায় বাঁধটি কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে।
 
এ বিষয়ে রাউতারা গ্রামের মামুন, তুহিন ও টুলি বেগম জানান, উজানের ঢল ও অতিবর্ষণের কারণে গত কয়েক দিন ধরে শাহজাদপুর উপজেলার করতোয়া, বড়াল, হুরাসাগরসহ সব নদ-নদীতে বন্যার পানি হু হু করে বাড়ছে। ফলে অস্থায়ী এ বাঁধটি প্রবল পানির চাপে দুর্বল হয়ে শুক্রবার রাতে ভেঙে যায়। এতে শাহজাদপুরসহ চলনবিলের পাবনা, নাটোর ও সিরাজগঞ্জের ৮ উপজেলার প্রায় ৪৫ হাজার হেক্টর ফসলের মাঠ বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

এছাড়া এ অঞ্চলের ৩ হাজার হেক্টর গো-চারণভূমি এ বন্যার পানিতে ডুবে যাওয়ায় কৃষকরা তাদের গবাদিপশু বাড়ি অথবা উঁচু স্থানে স্থানান্তর করেছে। ঘাসের জমি ডুবে যাওয়ায় গোখাদ্যের সংকট সৃষ্টি হয়েছে। এছাড়া তিল, কাউন, বাদাম, ভুট্টা, শাক-সবজি ও নেপিয়ার ঘাসের ব্যাপক ক্ষতি হয়েছে। গ্রামের কাঁচা রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে যাওয়ায় চলাচলে দুর্ভোগ বেড়েছে। 

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, বাঁধটি ফসল রক্ষার জন্য নির্মাণ করা হয়েছিল। ফসল উঠে যাওয়ায় বাঁধটি ভেঙে গেলেও কৃষকের তেমন কোনো ক্ষতি হয়নি।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন