ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় অষ্টনাগ মনসা মায়ের মন্দির থেকে দুটি কৃষ্ণমূর্তি চুরি


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৯-৬-২০২২ বিকাল ৫:৭

খুলনার কপিলমুনিতে তালা ভেঙে অষ্টনাগ মনসা মায়ের মন্দির থেকে দুটি পিতলের কৃষ্ণমূর্তি চুরি হয়েছে। চুরি যাওয়া কৃষ্ণমূর্তির দাম আনুমানিক তিন হাজার টাকা। চুরির ঘটনায় থানায় জিডি হলেও ঘটনাস্থল পরিদর্শন করেনি দায়িত্বপ্রাপ্ত কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আলীম।

মন্দির কমিটির সভাপতি জগদীশ চন্দ্র রায় বলেন, গত ১৩ জুন রাতে কে বা কারা পাইকগাছা উপজেলার কপিলমুনির পার্শ্ববর্তী পূর্ব কাশিমনগরের অষ্টনাগ মনসা মায়ের মন্দির থেকে কে বা কারা দুটি পিতলের কৃষ্ণমূর্তি চুরি করে নিয়ে যায়। ওই ঘটনার পরদিন ১৪ জুন পাইকগাছা থানায় একটি জিডি করা হয়, যার নং ৯৪৮। জিডির পর থানার ওসি জিডির কপি সভাপতির হাতে দিয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আলীমের কাছে দিতে বলেন।

জিডির কাগজ হাতে দিলে এসআই আব্দুল আলীম সভাপতিকে বলেন, আমি ব্যবস্থা নেব। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও ঘটনাস্থল পরিদর্শন বা কোনো ধরনের যোগাযোগ করেননি এসআই আব্দুল আলীম। এ ঘটনায় এসআই আব্দুল আলীমের ভূমিকায় মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকায়।

মন্দির কমিটির সভাপতি ও এলাকাবাসী জানান, দীর্ঘ এক সপ্তাহ পার হলেও পুলিশের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ বা ঘটনাস্থল পরিদর্শন করা হয়নি।

এসআই আব্দুল আলীম বলেন, আমি কথা বলেছি তাদের সাথে।

ওসি জিয়াউর রহমান জানান, আমি এসআই আব্দুল আলীমকে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের নির্দেশ দিয়েছি।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার