ডেমরায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা : গ্রেফতার ২
রাজধানীর ডেমরায় চোর সন্দেহে চাঞ্চল্যকর রাকিব রহমান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ৮ জনসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মৃতের স্ত্রী মোছা. মুন্নি। এ ঘটনায় আটক শাহিন মিয়া (২৫) ও নাজমুল (২১) নামে দুজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার (১৯ জুন) দুপুরে আদালতে পাঠায় পুলিশ।
গতকাল শনিবার (১৭ জুন) রাত ১২টার দিকে মামলাটি দায়ের করা হয়। ওইদিন সকালে বাদশা মিয়া রোডস্থ ৬ নং গলির স্যাটেলাইট গার্ডেন-২-এর সামনে রাস্তায় রাকিবকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃতরা। গ্রেফতার শাহীন কুড়িগ্রামের গছাকাটা থানার নয়ানা গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও নাজমুল একই এলাকার সাহেবের ঘাস গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তারা ডেমরার বাদশা মিয়া রোড এলাকায় বসবাস করত।
অন্য আসামিরা হলো- বাদশা মিয়া রোডস্থ ৬নং গলির স্যাটেলাইট গার্ডেনের বিল্লাল হোসেনের ছেলে মো. সাদ্দাম (৩০), ওই ভবনের কেয়ারটেকার আশিক (৩০), সহযোগী মো. শফিকুল (২৬), আজিজার (২৬) এবং লেবার ঠিকাদার সোহাগ (৩০)।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, তদন্তসাপেক্ষে আমরা জানতে পারি যে. নিহত রাকিব কোথাও চুরি করতে গিয়ে মানুষের সামনে পড়লে ইউসুফ নামে এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বলে তাকে চিনতে পারে কি-না। রাকিব গত ৩ জুন রাতে ওই ভবন থেকে একটি মোবাইল চুরি করে আনে, যার ভিডিও সিসি ক্যামেরায় ধারণ করা রয়েছে। ওই ভিডিও দেখেই ভবন সংশ্লিষ্ট খুনিরা রাকিবকে শনাক্ত করে। কাকতালীয়ভাবে গত ১৭ জুন (শুক্রবার) ভোরে বাদশা মিয়া রোড এলাকায় একই শার্ট পরে এলে খুনিরা রাকিবকে চিনে ফেলে। এ সময় ওই জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ইট ছুড়ে মেরে কৌশলে রাকিব পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় তাকে পিটিয়ে হত্যা করা হয়। শিগগিরিই অন্য আসামিদের গ্রেফতার করা হবে বলেও জানান সুব্রত কুমার।
এদিকে মৃতের স্ত্রী মোছা. মুন্নি বলেন, বাদশা মিয়া রোডস্থ ৬নং গলির স্যাটেলাইট গার্ডেন-২ ভবনের মালিক আনোয়ার মৃধার হুকুমেই রাকিবকে হত্যা করা হয়েছে। তাকে আমরা মামলার প্রধান আসামি করতে চেয়েছি। কিন্তু পুলিশ তাকে আসামি করেনি। আনোয়ার মৃধার পক্ষ থেকে আমাকে অনেক টাকার লোভ দেখানো হয়েছে মামলা না করার জন্য। কিন্তু আমি আমার স্বামী হত্যার সঠিক বিচার চাই।
এমএসএম / জামান
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
Link Copied