ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

চরফ্যাশন পৌরসভার ৬৯ কোটি টাকার বাজেট ঘোষণা


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ৪:৫
নতুন কোনো করারোপ ছাড়াই দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৬৯ কোটি ১৩ লাখ ৬১ হাজার ২০৭ ট‍াকার বাজেট ঘোষণা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. মোরশেদ৷ আজ সোমবার (২৮ জুন) দুপুর ১২টায় চরফ্যাশন পৌরসভা মিলনায়তনে সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, পৌর কাউন্সিলর, মহিলা কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা ও সংবাদ সম্মেলন করা হয়৷
 
প্রথম শ্রেণির এ পৌরসভার বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১০ কোটি ২ লাখ ১০ হাজার ৮৭৪ টাকা৷ উন্নয়ন আয় ধরা হয়েছে ৫৮ কোটি ১০ লাখ টাকা৷ বাজেটে সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৮২ লাখ ৫৬ হাজার ৯ শত ৮৮ টাকা৷
 
সাংবাদিকদের উদ্দেশে পৌর মেয়র মো. মোরশেদ বলেন, দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে জনকল্যাণমুখী কার্যক্রমকে প্রাধান্য দেয়া হয়েছে এ বাজেটে৷ এছাড়া পূর্বঘোষিত কর্মসূচিসমূহ অব্যাহত রেখে যানজট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিধন, ড্রেন ও রাস্তা নির্মাণ, টিউবওয়েল স্থাপন, সড়কেবাতি স্থাপন, বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাব রোধে বিভিন্ন পদক্ষেপসহ নানান উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করা হয়েছে৷ সকলের আন্তরিক সহযোগিতায় এ বাজেট বাস্তবায়নে চরফ্যাশন পৌরসভাকে একটি অত্যাধুনিক পৌরসভায় পরিণত করা সম্ভব বলে মনে করেন পৌর মেয়র৷
 
অনুষ্ঠানে চরফ্যাশন পৌরসভার সচিব শামিম হাসান, প্যানেল মেয়র মোস্তাহিদুল হক তানভীর ও আবদুল মতিন মোল্লা, কাউন্সিলর আক্তারুল আলম সামুসহ চরফ্যাশনে কর্মরত বিভিন্ন দৈনিককের সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন৷

এমএসএম / জামান

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত