ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাউজানে মাটির ঘরের দেয়াল ধসে সর্বহারা ৩ পরিবার


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ১১:৪২

চট্টগ্রামের রাউজানে পাহাড়ী পানির ঢলে উপজেলার কিছু কিছু এলাকা পানিতে ডুবে রয়েছে। গত কয়েক দিনের বৃষ্টির ফলে উপজেলার নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। রোববার বিকেল থেকে ভারি বৃষ্টিপাত শুরু হলে মানুষের ঘর ও দোকানে হাঁটু পানি প্রবেশ করে।কোমর সমান পানিতে মানুষজনদের চলাচল করতে দেখা যায়।

এদিকে, উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দক্ষিণ দাশপাড়া গ্রামে ৩০ থেকে ৪০টি পরিবারে ঘরের মধ্যে পানি ঢুকে পড়েছে। তার মধ্যে ৩টি মাটির ঘর ভেঙে পড়েছে। যদিও ওই ঘটনায় কেউ হতাহত হননি। তবে আরো রাতের দিকে যদি ঘটনা হতো, তাহলে অনেক মানুষ মারা যাওয়ার সম্ভাবনা ছিল। এতে আতংকে রয়েছে ওই এলাকার সাধারণ মানুষজন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- ভঙ্গিত দাশ, আকাশ দাশ ও দুলাল দাশ। তারা সবাই দিনমজুর। ভঙ্গিত দাশের স্ত্রী দীপ্তা দাশ জানান, আমার স্বামীর দিনমজুরের টাকায় কোনো রকমে আমাদের সংসার চলত। কিন্তু পাহাড়ি ঢলে আমাদের একমাত্র ঘরটি ভেঙে পড়েছে। অল্পের জন্য আমার রক্ষা পেয়েছি।

ক্ষতিগ্রস্ত আকাশ দাশ বলেন, বাবা-মায়ের রেখে যাওয়া মাটির দেয়ালের জরাজীর্ণ বাড়িটিই ছিল রাতে একটু মাথা গোঁজার ঠাঁই। কিন্তু রোববার সন্ধ্যায় বৃষ্টির পানিতে হঠাৎমাটির বাড়িটির দেয়াল ধসে পড়ে। আমার বাবা-মা কেউ নেই। মারা গেছে। আমি কোনো রকমে বাবা-মায়ের রেখে যাওয়া ঘরে থাকি। এখন কী করব বুঝতে পারছি না। রাতে ঘুমানোর জায়গা পর্যন্ত নেই।

সরজমিন দেখা যায়, এই অসহায় পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে। হতদরিদ্র পরিবারগুলো ঘরবাড়ি হারিয়ে কান্নাকাটি করেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

এ বিষয়ে স্থানীয় মেম্বার হাজী আমির হোসেন বলেন, দেয়াল ভেঙে ৩টি ঘর ধসে পড়ার খবর পেয়েছি। এতে কেউ হতাহত হওয়া খবর পাইনি। আমি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি, যাতে তারা সরকারিভাবে সহযোগিতা পায়।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত