ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কারো চাওয়াতে নিজেকে পরিবর্তন করবেন না সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ১২:১২

অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে দল গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে, দ্বিতীয় ইনিংসে করে ২৪৫ রান। দুই ইনিংসেই উজ্বল সাকিব। ফিফটি আসে তার ব্যাট থেকে। তবে দুই ইনিংসেই আগ্রাসী ছিলেন তিনি। প্রথম ইনিংসে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারির সীমানায় ক্যাচ আউট। দ্বিতীয় ইনিংসে অফ স্টাম্পের বাইরের বল উড়িয়ে বাউন্ডারিতে পাঠাতে চেয়েছিলেন। কিন্তু তালুবন্দি হন ক্রেইগ ব্র্যাথওয়েটের হাতে।

প্রথম ইনিংসের পরই অবশ্য ব্যাটসম্যান সাকিবকে নিয়ে মন্তব্য করেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। দল গুটিয়ে যায় ১০৩ রানে, যেখানে ৫১ রানই সাকিবের, সেখানে সাকিবের শটস সিলেকশন ও ইনিংস আরো বড় করার বিষয়ে তাকে সতর্ক হতে বলেন ডমিঙ্গো।

সে সময় ডমিঙ্গো বলেন, ‘আমি মনে করি, সাকিব সবসময় রান করার মানসিকতা নিয়েই খেলবে। সে স্লগ করুক, সেটা আমরা চাই না। আমরা চাই সে ভালো ক্রিকেট শট খেলুক। আমার মনে হয়েছে সে বোলারদের ওপর চাপটা ফিরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তাকে মনে রাখতে হবে যে শুরুর পরিস্থিতিটা পেরিয়ে যেতে পারলে তাকে ভালোভাবে ব্যাট করতে হবে, নিজের সংযত রাখতে হবে। কারণ, সে সেঞ্চুরি করার মতো ভালো খেলোয়াড়। কিছু সময় প্রতি আক্রমণের কৌশল নিতে হবে আপনাকে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

তবে ম্যাচ শেষে করা মন্তব্যে সাকিবের কথায় পরিষ্কার, কারো চাওয়াতে নিজেকে পরিবর্তন করবেন না তিনি। নিজের গেমপ্ল্যান আর ইতিবাচক মানসিকতাকে সামনে রাখলেন সাকিব।

সাকিব বলেন, ‘নিজের ব্যাটিং নিয়ে আমি ইতিবাচক ছিলাম। সহজভাবে ভাবছিলাম- মারার বল পেলে মারব নাহয় ঠেকাব। সবসময় গেমপ্ল্যান এমন সাধারণ রাখি। এভাবেই সফল হয়েছি। আমি এটা পরিবর্তনও করব না!’

প্রথম ইনিংসে বাংলাদেশ দল ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হলে সেখান থেকে টেনে তুলতে ৬৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন সাকিব। যেখানে ৬টি চার ও ১টি ছয় মারেন। দ্বিতীয় ইনিংসেও সাকিবকে দলের বিপদের সময় ব্যাটিংয়ে নামতে হয়। যেখানে ৯৯ বলে ৬৩ রান করেন তিনি।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে