১৮ মাস পর করোনায় মৃত্যুহীন মালয়েশিয়া
সংক্রমণ শুরুর পর থেকে মালয়েশিয়ায় ১৮ মাস পর রোববার (১৯ জুন) করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এদিন দেশটিতে নতুন করে ১ হাজার ৬৯০ জন রোগী শনাক্ত হলেও মারা যায়নি কেউই। এছাড়া শনাক্তদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি থাকলেও তেমন কোনো উপসর্গ নেই। স্থানীয় সময় রোববার (১৯ জুন) দেশটির স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ কথা জানান।
তিনি বলেন, দীর্ঘ ১৮ মাস পর প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন মালয়েশিয়া। প্রাণঘাতী মহামারী করোনা-ওমিক্রনসহ সব ধরনের কঠিন ব্যাধি থেকে মুক্ত করে দেশের অর্থনীতি পুনরুদ্ধার যেন অব্যাহত থাকে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মালয়েশিয়ায় মোট ৪৫ লাখ ৪০ হাজার ৬১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এরমধ্যে ৩৫ হাজার ৭৩২ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন।
এদিকে, দেশটিতে রোববার (১৯ জুন) পর্যন্ত কোভিড-১৯ ইমিউনাইজেশন প্রোগ্রাম ফর চিলড্রেনের (পিআইসিকিডস) আওতায় ৫-১১ বছর বয়সী বাচ্চাদের মাঝে মোট ১২ লাখ ৯৪ হাজার ২২৫ জনকে টিকা দেয়া হয়েছে।
এমএসএম / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
Link Copied