ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ঈদুল আজহাকে সামনে রেখে সলঙ্গায় জমে উঠেছে ঐতিহ্যবাহী পশুর হাট


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ৪:৪৩

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গায় জমে উঠেছে পশুর হাট। ক্রেতারা সাধ্যমতে পছন্দের পশুটি কিনছেন।সরেজমিনে জেলার ঐতিহ্যবাহী সলঙ্গা পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের মাঝে আর অল্প দিন বাকি থাকায় এখন যেসব ক্রেতা আসছেন, তারা অধিকাংশই পশু কিনে ঘরে ফিরছেন। কেউবা দামদর আর বাজারের বর্তমান পরিস্থিতি দেখতে আসছেন।

মাঝারি গরুর চাহিদা বেশি উল্লেখ করে বিক্রেতারা জানান, বাজারে নানা আকারের গরু থাকলেও মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি।জেলার উল্লাপাড়া উপজেলা থেকে পনেরোটি গরু নিয়ে সলঙ্গা  হাটে এসেছেন এক ব্যাপারী। তিনি বলেন, এলাকা থেকে ১৫টি গরু নিয়ে এসেছিলাম। দশটি মাঝারি ও পাচটি বড়। বড় গরু দুটিরও দরদাম হয়েছে কিন্তু এখনো বিক্রি হয়নি। ক্রেতারা দামদর করে চলে যাচ্ছেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতা এসেছেন  এই ঐতিহ্যবাহী সলঙ্গা পশুর হাটে  তারা বলেন,  বড় গরু নিয়ে এসেছি। এখন পর্যন্ত ২টি বেঁচতে পারছি। বড় গরুর চাহিদা কম। হাতেগোনা কিছু মানুষ বড় গরু কিনছেন। মানুষ এসে দামাদামি করছেন ঠিকই কিন্তু নিচ্ছেন মাঝারি গরু।

জেলার ঐতিহ্যবাহী এই সলঙ্গা  হাটের ইজারাদার ইকবাল হোসেন ও নুর আলম বলেন, দীর্ঘ করোনাকালীন সময় কাটিয়ে লাভজনক মূল্যে পশু বিক্রির আশা করছেন খামারিরা।

অন্যদিকে ক্রেতাদের কথা বিবেচনা করে তিনি আরো বলেন, আমরা ব্যাপারীদের সঙ্গে কথা বলছি, যেন তারা করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় অল্প মুনাফায় গরু বিক্রি করে দেন। তাতে ক্রেতা-বিক্রেতা উভয় লাভবান হবেন।এব্যাপারে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী এ প্রতিবেদকে বলেন,আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যেনো পশুর হাটে সাধারণ মানুষ ও ক্রেতা বিক্রেতারা যেনো কোন রকম হয়রানি,দূর্নীতি,প্রতারণার শিকার না হয় এজন্য সলঙ্গা থানা পুলিশ তৎপর রয়েছে। এবং পশুর হাটে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া