ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মির্জাগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ৪:৪৮
পটুয়াখালীর মির্জাগঞ্জে মো. আবদুস সালাম নামে এক প্রধান শিক্ষকের বিচার ও অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। তিনি উপজেলার দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সোমবার (২০ জুন) দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন অত্র বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা। দেউলী বাঁধঘাট এলাকায় মানববন্ধন কর্মসূচির পর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে  স্কুল প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
 
এতে উপস্থিত  ছিলেন- রুবেল সিকদার, মো. আমজেদ খান, শামীম, মুক্তা খান,আদনান হোসেন শাওন,, আরাফাত, ইমু,ইমরানসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।
 
উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, গত রোববার বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আসাদুজ্জামান( বিএসসি) ক্লাসে যেতে দেরি হওয়ায় প্রধান শিক্ষক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাকে শারীরিক নির্যাতন করেন। এছাড়াও তার বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানিরও একাধিক অভিযোগ রয়েছে। আমরা তার বিচার ও অপসারণের দাবি জানাই। 
 
সহকারী শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, দ্বিতীয় ঘণ্টায়  ৯ম শ্রেণিতে আমার ক্লাস। কিন্তু রুটিন পরিবর্তন করে প্রথম ঘণ্টায় দেয়া হয়েছে। তবে তা আমাকে জানানো হয়নি। তাই আমি প্রথম ঘণ্টায় লাইব্রেরিতে বসেছিলাম। এতে প্রধান শিক্ষক আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
 
প্রধান শিক্ষক মো. আবদুস সালাম বলেন, আমি তাকে পরবর্তীতে দুঃখিত বলছি এবং বসে মিলেমিশে গেছি।
 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান খান বলেন, সবাইকে নিয়ে ঘটনাটি মিলমিশ করা হয়েছে।
 
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজাউল কবির জানান, এরকম একটা ঘটনার কথা শুনেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। সরেজমিন তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী