ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে ষাঁড় হৃষ্টপুষ্টকরণে ব্যস্ত গো-খামারিরা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ৪:৫৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে কোরবানির ঈদকে সামনে রেখে উপজেলার পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের বিভিন্ন স্থানের শত শত গো-খামারে দেশি ও বিদেশি জাতের ষাঁড় হৃষ্টপুষ্টকরণের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে গো-খামারিরা। বিভিন্ন বাড়ি ও গো-খামারে এবার ৭০ হাজার ষাঁড় হৃষ্টপুষ্ট করছেন খামারিরা।

তারা স্বল্প পুঁজি বিনিয়োগে দেশি ও বিদেশি জাতের ফ্রিজিয়ান, শাহীওয়াল, দেশি শংকর, অষ্ট্রেলিয়ান, জার্সিসহ বিভিন্ন জাতের ষাঁড় বাছুর ক্রয় করে হৃষ্টপুষ্ট করছেন। মাত্র ৪-৬ মাসে এঁড়ে বাছুর লালন পালন করে কোরবানির ঈদের গরুর হাটে বিক্রি করে সব খরচ বাদ দিয়েও বিনিয়োগের চেয়ে বেশি অর্থ আয় করতে পারবেন বলে খামারিরা আশা প্রকাশ করেছেন। ইতোমধ্যেই শাহজাদপুরের বিভিন্ন পশুর হাটগুলোতে পর্যাপ্তসংখ্যক ষাঁড় ক্রয়-বিক্রয় শুরু হয়েছে।

এ উপজেলায় মোট ৪ লাখ ৮০ হাজার গাভী, ষাঁড় ও বাছুর রয়েছে। আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে শাহজাদপুরে প্রায় ৭০ হাজার ষাঁড় হৃষ্টপুষ্ট করছে বিভিন্ন বাড়ি ও গো-খামারে। দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন তারা।

স্থানীয় গো-খামারি মো. শহিদুল ইসলাম ঠান্ডু জানান, বিগত বছরের ন্যায় এবারও ফসলের মাঠে কৃষিকাজ বা বাড়ির অন্যান্য কাজের পাশাপাশি গরু হৃষ্টপুষ্ট করে অতি অল্প সময়ে স্বাবলম্বী হয়েছি। এবছর ২৫টি ষাড় গরুপ্রস্তুত করেছি। শাহজাদপুরের গো-খামারিদের মাঝে সহজশর্তে ও বিনা সুদে ঋণ প্রদানের উদ্যোগ গ্রহণসহ সরকারি-বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা অতীব জরুরী বলে তিনি জানিয়েছেন।   

রূপপুর নতুনপাড়া বিসমিল্লাহ ডেইরী ফার্মের হাজী আবু তালেব জানান, এ বছর তার ফার্মে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে কাচাঘাস ও ছোলা খাওয়ায়েও ৪০টি ষাঁড় গরু লালন পালন করছেন। তার ফার্মে সর্বনিম্ন দুই লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকা মূল্যের ষাঁড় প্রস্তুত করেছেন। 

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান জানান, আপটুডেট রিপোর্ট অনুযায়ী শাহজাদপুর উপজেলায় মোট ৪ লাখ ৮০ হাজার গাভী, ষাঁড় ও বাছুর রয়েছে। আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে শাহজাদপুরে প্রায় ৭০ হাজার ষাঁড় হৃষ্টপুষ্ট করছে খামারিরা। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ষাঁড় হৃষ্টপুষ্ট করার কাজে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে খামারিদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি চিকিৎসাসেবা ও ভ্যাকসিন প্রদান করার মাধ্যমে তাদের উৎসাহিত করা হচ্ছে। বেশী অর্থ আয় করতে পারবে বলে খামারিরা আশা প্রকাশ করেছেন। ইতোমধ্যেই শাহজাদপুরের বিভিন্ন পশুর হাটগুলোতে পর্যাপ্ত সংখ্যক ষাঁড়  ক্রয়-বিক্রয় শুরু হয়েছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন