শাহজাদপুরে বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
সিরাজগঞ্জের শাহজাদপুরের সীমান্তবর্তী এলাকা চরাচিথুলিয়াতে বাস ও বালুর ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে শাহজাদপুর বাঘাবাড়ী থেকে ছাড়া চরাচিথুলিয়াগ্রামী একটি ড্রাম ট্রাক ও শাহজাদপুরের দিকে আসা বাস শাহজাদপুর ট্রাভেলস্ চরাচিথুলিয়া গ্রামের মণ্ডলপাড়ার মোড় ঘুরতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিস ও বাঘাবাড়ী জল ও স্থল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। দুর্ঘটনাস্থলে যাওয়া বাঘাবাড়ী জল ও স্থল ফায়ার সার্ভিস লিডার মো. শাহাদত হোসেনের কাছে জানা যায়, উক্ত সংঘর্ষে ড্রাম ট্রাক ডাইভার এনামুল কাজী (৩৫) গুরুত্বর আহত হন।
এনামুল কাজী চরাচিথুলিয়া গ্রামের তোরাফ কাজীর ছেলে বলে জানা গেছে। তাকে সিরাজগঞ্জ সদর হাপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িত শাহজাদপুর ট্রাভেলস বাসের মালিক তরুণ খান ও ড্রাম ট্রাকের মালিক কামরুল মোল্লা বলে নিশ্চিত হওয়া গেছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন