ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাউজানের নিচু এলাকায় বন্যা পরিস্থিতি


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ৪:৫৭

পার্বত্যাঞ্চল থেকে খাল-ছড়া হয়ে প্রবল বেগে ঢল নেমে চট্টগ্রামের রাউজানের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কিছু কিছু বাড়ি-ঘর ও রাস্তাঘাট হাঁটু পানিতে তলিয়ে গেছে। উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে দেখা গেছে, উপজেলার পূর্বাংশের পাহাড় থেকে বর্ষার পানির ঢল প্রবল স্রোত হয়ে নামছে খাল, নালা, ছড়া হয়ে রাউজানের ওপর দিয়ে হালদায় গিয়ে পড়ছে। পাহাড়ি স্রোতের তীব্রতায় ডাবুয়া, বেরুলিয়া, রাউজান, কাশখালীসহ বিভিন্ন খালের পাড় ভেঙে উপজেলার নিচু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার উত্তর-দক্ষিণ যোগাযোগের সবকটি রাস্তায় হাঁটু পানি গড়িয়ে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পৌর এলাকার বিভিন্ন মহল্লায় পানি প্রবেশ করেছে। এমন পরিস্থিতির মধ্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ক্ষয়ক্ষতি নিরূপণে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট প্রকৌশলীকে নির্দেশ দিলে প্রকৌশলীদের একটি দল ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছে।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পৌর এলাকার কিছু কিছু রাস্তাঘাট জরুরিভাবে সংষ্কার করে দেয়া হচ্ছে। কী পরিমাণ রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করছে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকৌশলী দল। তারা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খালের পাড় পরিদর্শন করে গেছে।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত